তথাকথিত আহলে হাদীসদের কিছু প্রশ্নের জবাব ।
তথাকথিত আহলে হাদীস ও তাদের কিছু জয়ীফ আমল আমাদের জবাব ( ১) ১ নং: : এক তথাকথিত আহলে হাদীস তার ব্লগে ওজুর বর্ণনা দিয়েছেন কিন্তু ঘার মাসেহর কোন বর্ণনা দেন নি… অথচ, মাথা ও কান মাসেহ করার পর ভেজা হাত দিয়ে গদান মাসেহ করার কথা হাদীসে উল্লেখ আছে। মুসা ইবনে তালহা বলেন, যে গর্দানসহ মাথা মাসেহ করবে সে কেয়ামতের দিন গলায় বেড়ি পরানো থেকে মুক্ত থাকবে। হাফেয ইবনে হাজার রহ. বলেন, বর্ণনাটি সম্পর্কে একথা বলা যায় যে, যদিও তা একজন তাবেয়ীর কথা হিসেবে পাওয়া যায় কিন্তু বাস্তবিক পক্ষে তা রাসূলূল্লাহর হাদীস হিসেবে গণ্য হবে। কেননা, তিনি ছাড়া অন্য কারো পক্ষে এমন সংবাদ দেওয়া সম্ভব নয়। (আত-তালখীছুল হাবীর : ১/৯২) আল্লামা বাগাভী রহ., ইবনে সাইয়িদুন্নাস রহ., শাওকানী রহ. প্রমুখও অযুতে গর্দান মাসেহ করার কথা বলেছেন। (নায়লুল আওতার : ১/২০৪) নওয়াব সিদ্দীক খান এই মতকে সমর্থন করে লিখেছেন যে, “গর্দান মাসেহ করাকে বিদায়াত বলা ভুল। আত-তালখীছুল হাবীব গ্রন্থের উপরোক্ত রেওয়ায়েত এবং এ বিষয়ের অন্যান্য রেওয়ায়েত দলীল হিসেবে গ্রহনযোগ্য। তাছাড়া এর বিপরীতে বক্তব্য ...